Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ 
Thursday December 8, 2022 , 3:28 pm
Print this E-mail this

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, পুলিশের অভিযান, নেতাকর্মীদের গণগ্রেফতার, হয়রানি ও হতাহত করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (ডিসেম্বর ৮) দুপুরে বরিশাল নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন-মহনগরের সাবেক সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সদস্য সাইফুল আহসান দিপু, মহানগর সদস্য আবদুল হালিম মৃধা, আ ন ম সাইফুল আলম দিপু প্রমুখ। শাহ আমিনুল ইসলাম বলেন, বুধবার (ডিসেম্বর ৭) বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়েছিল সমাবেশের স্থান জানতে। কিন্তু দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগের পুলিশ বাহিনী নির্বিচারে পিটিয়ে আহত করেছে। আমাদের একজনকে গুলি করে হত্যা করেছে। বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে না। বিএনপি এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করে। এ সময় বক্তারা ১০ তারিখের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান। এদিকে সমাবেশ ঘিরে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২