Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
Thursday February 2, 2023 , 11:11 pm
Print this E-mail this

বিভাগীয় সমাবেশে যোগ দিতে লিফলেট বিতরণ

বরিশালে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ১০ দফা দাবি ও বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে ৪ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় সমাবেশকে সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গৌরনদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ৩ টায় নগরীর ভাটিখানা এলাকায় গৌরনদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়। বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিকদার হাফিজুল ইসলাম’র সভাপতিত্বে কমিটির সদস্য মোল্লা বশির আহম্মেদ পান্না ও শরিফ জহির সাজ্জাদ হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর ইউনিয়ন  বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল, ছাত্রদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে যোগ দিতে ঐ এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২