Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ 
Monday July 17, 2023 , 4:09 pm
Print this E-mail this

মঙ্গলবার সারা দেশের সব জেলা ও মহানগরীতে এই পদযাত্রার আহবান

বরিশালে বিএনপির পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রা সফল করতে বরিশালে লিফলেট বিতরণ করেছে মহানগর ও জেলা বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সারা দেশের সব জেলা ও মহানগরীতে এই পদযাত্রা আহবান করেছে বিএনপি। এই কর্মসূচি সফল করতে সোমবার বরিশাল নগরীতে লিফলেট বিতরণ করেন তারা। সোমবার (জুলাই ১৭) সকাল ১১টার দিকে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল জাহিদুল কবিরের নেতৃত্বে সদর রোডসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। অপরদিকে জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিনের নেতৃত্বে জেলার নেতাকর্মীরা কাঠপট্টি ও লাইন রোড সহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন।লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা মঙ্গলবার জেলা ও মহানগর বিএনপির পদযাত্রায় অংশগ্রহণের জন্য সর্বসাধারনের প্রতি আহবান জানান।




Archives

Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত