Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন 
Thursday December 30, 2021 , 5:35 pm
Print this E-mail this

জেলা প্রশাসন আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায়

বরিশালে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (ডিসেম্বর ৩০) বিকেল ৪ টার সময় বরিশাল জিলা স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার, বরিশাল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, উপচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ শাহাবুদ্দিন খান পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল, এস এম আক্তারুজ্জামান, রেঞ্জ ডিআইজি বরিশাল, প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া, অধ্যক্ষ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল, মোহাম্মদ মারুফ হোসেন, পুলিশ সুপার, বরিশাল, মোহাম্মদ আহসান হাবীব, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, বরিশাল, সৈয়দ ফারুক আহমেদ, নিবার্হী কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশন, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা শাখা। সভাপতিত্ব করেন, জসিম উদ্দিন হায়দার, জেলা প্রশাসক, বরিশাল।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা