Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ 
Monday February 23, 2026 , 5:49 pm
Print this E-mail this

জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা ভুক্তভোগীদের

বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চলে যাওয়ার সময় ঘটনাটি প্রকাশ না করতে পরিবারের সদস্যদের হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে তার বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও ছোট মেয়ে ছিলেন। ভুক্তভোগীদের ভাষ্য, দরজায় শব্দ পেয়ে কে জানতে চাইলে ৭ থেকে ৮ জন মুখোশধারী দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। কথা বলতে গেলে মারধরও করা হয় বলে অভিযোগ করেন তারা। পরিবারের দাবি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। যাওয়ার সময় তারা কোরআন শরীফ ছুঁইয়ে শপথ করায়, যাতে ঘটনাটি কোথাও প্রকাশ না করা হয়। এমনকি বিষয়টি জানালে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এতে পরিবারটি চরম আতঙ্কে রয়েছে এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।




Archives
Image
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ
Image
স্পিকার পদে আলোচনায় বিএনপির ৩ সিনিয়র নেতা
Image
বরিশালের সাংবাদিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া-মোনাজাত
Image
তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’
Image
বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, গ্রেফতার ৩