Current Bangladesh Time
রবিবার আগস্ট ৯, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২ 
Monday September 15, 2025 , 11:41 pm
Print this E-mail this

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে পৃথক অভিযানে ১১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, সোমবার (সেপ্টেম্বর ১৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা শাখা ও স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর সদস্যরা। বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: ছগির হোসেনের নেতৃত্বে একটি টিম রাত ১০টা ১০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর পশ্চিম ইছাকাঠি বরিশাল-ঢাকা মহাসড়কের “লাদেন সড়ক” এলাকায় অভিযান চালায়। এসময় নোয়াখালীর চরজব্বার এলাকার নুর উদ্দিন (৩৪) কে আটক করা হয়। তার কাভার্ড ভ্যানের কেবিন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, একই রাতে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর এসআই গোলাম মো: নাসিম হোসেনের নেতৃত্বে অপর একটি টিম রাত ১০টা ৩০ মিনিটে নগরীর ৯ নম্বর ওয়ার্ডস্থ হোটেল রোদেলার সামনে অভিযান চালায়। এসময় ঝালকাঠির নলছিটি উপজেলার মনির হোসেন বাবু (৩৫) কে আটক করে পুলিশ। তার হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিএমপি জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২
Image
বরিশাল সাংবাদিক ফোরাম’র কার্যকরী কমিটি গঠন
Image
মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি
Image
সাংবাদিকদের সহযোগীতা পেলে বরিশাল শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব : কমিশনার আবু রায়হান