Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুরনো কঙ্কাল উদ্ধার 
Sunday December 28, 2025 , 5:10 pm
Print this E-mail this

এটি মানুষের মাথার একটি অংশ

বরিশালে পুরনো কঙ্কাল উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর থেকে একটি পুরনো মানব কঙ্কাল উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নগরীতে ছড়িয়ে পরলে চরম আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার (ডিসেম্বর ২৭) বিকেলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘোরাফেরা করার সময় এক ব্যক্তি কেন্দ্রের পরিত্যক্তস্থানে মানুষের মাথার একটি অংশের মতো কঙ্কাল দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের ওই অংশটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন উদ্ধারকৃত কঙ্কালটি অনেকদিন আগের এবং এটি মানুষের মাথার একটি অংশ। রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানা ওসি মো: আল-মামুন উল ইসলাম বলেন, এটি মানব কঙ্কাল কি না এবং এর সাথে কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হতে কঙ্কালটি ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক