Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় তিন চোর আটক 
Thursday November 7, 2024 , 7:10 pm
Print this E-mail this

চারজনকে আসামি করে মামলা, তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলে প্রেরণ

বরিশালে ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় তিন চোর আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার (নভেম্বর ৬) দিনগত গভীর রাতে উপজেলার ভরসাকাঠি গ্রামের বাসিন্দারা তাদের আটক করে। এ সময় চুরি করা ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার (নভেম্বর ৭) দুপুরে জানান উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম। আটকরা হলেন-বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামের ফারুক হোসেন ভুটুর ছেলে ফজলে রাব্বি (২৪), বরিশাল নগরের কাউনিয়া বিসিক এলাকার বাসিন্দা মো: মুনসুর হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩১) ও  জানুকি সিংহ রোডের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার (২৮)। স্থানীয়দের বরাতে উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের কেজিবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তিনজনকে আটক করে। এ সময় একজন পালিয়ে যায়। পরে আটক তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা মো: নাইম রেজা শাওন চারজনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ