Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » সাব-লিড-৩ » বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩ 
Thursday July 20, 2017 , 2:22 am
Print this E-mail this

বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩


মুক্তখবর ডেস্ক : বরিশাল নগরের পৃথক অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিন জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের মধ্যে মঙ্গলবার (১৯ জুলাই) রাতে কোতয়ালি মডেল থানাধীন ২২ নম্বর ওয়ার্ডের সিএ্যান্ডবি রোডের সেন্ট্রাল হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল কালামকে (২৬) ২শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক কালাম মাদারীপুর পৌরসভার সৈদার বালি এলাকার হোসেন নফতির ছেলে। অপর দিকে, ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৩৪ পিস ইয়াবা ও বিক্রির নগদ ৭৫ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়। আটক দুই ব্যক্তিরা হলেন: ঝালকাঠির রাজাপুর থানাধীন মৃত হারুন হাওলাদারের ছেলে মো. নুরুল ইসলাম হাওলাদার (২৭) ও পটুয়াখালী সদরের বিরাজল এলাকার মো. মোজাম্মেল হাওলাদার (৫০)। আটকদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ সব তথ্য জানানো হয়।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক