Current Bangladesh Time
শনিবার মার্চ ৭, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আবাসিক হোটেল থেকে টিকটকার মাহি আটক 
Thursday August 28, 2025 , 11:37 am
Print this E-mail this

প্রাথমিকভাবে স্বামী-স্ত্রীর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি

বরিশালে আবাসিক হোটেল থেকে টিকটকার মাহি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। থানা ​পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সাথে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায়। এসময় তাদের সহযোগি আরো একজন তরুণীকে আটক করা হয়েছে। সূত্রমতে, স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। এরমধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অপরদিকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটকের খবর পেয়ে তাৎক্ষনিক ​সংবাদকর্মীরা ওই হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করার সময় মাহিয়া মাহি ও তার সাথে থাকা অন্যান্য সহযোগিরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল