Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের হিজলার মেঘনায় ট্রলারসহ ৩৪ ড্রাম গলদা রেণু জব্দ 
Saturday May 17, 2025 , 10:39 am
Print this E-mail this

জব্দ করা রেণু মেঘনায় অবমুক্ত ও ট্রলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে

বরিশালের হিজলার মেঘনায় ট্রলারসহ ৩৪ ড্রাম গলদা রেণু জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। শনিবার (মে ১৭) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। শনিবার ভোরে জিলা উপজেলার মেমানিয়ার দুর্গাপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনায় এ অভিযান পরিচালিত হয়। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, কোস্টগার্ড হিজলা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে সদস্যদের সহযোগিতায় অভিযানটিতে একটি ট্রলারসহ ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। ড্রামগুলোতে আনুমানিক ৫০ লাখ ১০ হাজার রেণু ছিল। তিনি বলেন, জব্দ করা রেণু মেঘনায় অবমুক্ত ও ট্রলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী