|
| | | |
‘মুজিববর্ষে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর’ আওতায় এই অর্থ সহায়তা প্রদান
বরিশালের আগৈলঝাড়ায় ৩০ জন ভিক্ষুক পেলো ১৫ লাখ টাকা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় ‘মুজিববর্ষে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর’ আওতায় ৩০জন ভিক্ষুককে ১৫লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম’র সভাপতিত্বে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্টির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের তালিকাভুক্ত ৩০জন ভিক্ষুককে ৫০হাজার টাকা করে অর্থ সহায়তার মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের জন্য গাভী, অটো ভ্যান, ছাগল, ক্ষুদ্র ব্যবসার জন্য মুলধন প্রদান করা হয়েছে।
Post Views: ০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|