Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালগামী যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত 
Tuesday March 26, 2019 , 8:09 pm
Print this E-mail this

বরিশালগামী যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাসের চাপায় তৌহিদুল ইসলাম (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাইপাস এলাকার টিএন্ডটি সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদ উপজেলার পশ্চিম চারাখালি গ্রামের শাহ আলমের ছেলে। রাজাপুর থানার এসআই ফিরোজ আলম জানান, বাইপাস এলাকার টিএন্ডটি সড়কের সামনের সড়ক থেকে ৩ জন আরোহীসহ মোটরসাইকেলটি আঞ্চলিক মহাসড়কের ওঠার সময় ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী শতাব্দী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক চালক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত শাকিল ও হাবিুবর রহমানকে বরিশাল শেবাচিমে পাঠান। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম