Current Bangladesh Time
রবিবার জুলাই ১৯, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেসবুকের দুঃখ প্রকাশ 
Friday November 29, 2019 , 11:59 am
Print this E-mail this

ফেসবুকের দুঃখ প্রকাশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারী অসুবিধায় পড়েন; এর কয়েক ঘণ্টার মাথায় কারিগরি সমস্যা চিহ্নিত করে তার সমাধান করেছে কর্তৃপক্ষ। ফেসবুকের এক মুখপাত্র বলেন, আমরা দ্রুত তদন্ত করে সমস্যা নির্দিষ্ট করে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপন করেছি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। সিএনবিসি জানায়, ‘থ্যাংক গিভিং ডে’ উপলক্ষে বৃহস্পতিবার অতিরিক্ত ব্যবহারকারীর চাপে ডাউন হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম। এ সময় অ্যাকাউন্টে লগইন করা, ছবি-ভিডিও পোস্টসহ নানা ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কয়েকটি দেশে এই থ্যাংকস গিভিং ডে উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রে দিনটিতে সরকারি ছুটি থাকে। বিভিন্ন ওয়েবসাইটের তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ফেসবুক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১