Current Bangladesh Time
বুধবার জুন ২৪, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন : সিইসি 
Saturday August 9, 2025 , 6:31 pm
Print this E-mail this

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন : সিইসি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান তিনি। কবে নাগাদ জাতীয় নির্বাচন এমন প্রশ্নে সিইসি বলেন, ইলেকশন পরবর্তী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ। নাসির উদ্দিন বলেন, ভোটে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এমন সুযোগ থাকবে না। ভোট বন্ধ করার আগে তদন্ত করা হবে। এবার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক শক্তিশালী ভূমিকা রাখবে। সুন্দর গ্রহণযোগ্য ভোটের জন্য যা যা করার দরকার তাই করবো। এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি। সিইসি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তাদের যথা সম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।




Archives

Image
বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
Image
বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
Image
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে কঠোর অবস্থানে পুলিশ
Image
ভবনের ছাদ থেকে লাফ, বরিশালে আ’লীগ নেতার মৃত্যু
Image
বরিশালে নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ