Current Bangladesh Time
শনিবার মার্চ ৭, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রেমিকাকে ‘কিউট’ বলায় বন্ধুর মাথা ফাটালো কলেজছাত্র 
Sunday February 18, 2024 , 7:27 pm
Print this E-mail this

অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ-ওসি মিজানুর রহমান

প্রেমিকাকে ‘কিউট’ বলায় বন্ধুর মাথা ফাটালো কলেজছাত্র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় মো: নাঈম নামে এক কলেজ শিক্ষার্থীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে তার বন্ধু শুভর বিরুদ্ধে। শনিবার (ফেব্রুয়ারি ১৭) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা শহরের দুধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নাঈমের মাথায় পাঁচটি সেলাই দিয়েছেন চিকিৎসক। আহত নাইম বরগুনার আইডিয়াল কলেজের এবং অভিযুক্ত শুভ বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী। তারা একে অপরের বন্ধু। ভুক্তভোগী নাঈম বলেন, ‘শনিবার সন্ধ্যায় বরগুনা মাছ বাজারের সামনে থেকে প্রেমিকার সঙ্গে যাচ্ছিল শুভ। এ সময় আমি ও আমার কয়েকজন বন্ধুও সেখানে ছিলাম। মজার ছলে আমাদের মধ্য থেকে কেউ একজন ওর প্রেমিকাকে কিউট বলে। এতে ক্ষুব্ধ হয়ে রাতে আমার ওপর হামলা চালায় শুভ। এতে আমার মাথা ফেটে যায়। এ ঘটনায় আমি পুলিশে অভিযোগ করব।’ এ বিষয় অভিযুক্ত শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল