Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২০, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বরিশাল সিটি কর্পোরেশনের ১৩৭৮ পরিচ্ছন্নতাকর্মী 
Wednesday March 18, 2026 , 8:17 pm
Print this E-mail this

এটাকে উপহার হিসেবে না, আপনাদের প্রতি তার ভালোবাসা হিসেবে দেখছি : শিরিন

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বরিশাল সিটি কর্পোরেশনের ১৩৭৮ পরিচ্ছন্নতাকর্মী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার বিতরণ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বুধবার (মার্চ ১৮) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে এই উপহারের টাকা পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)’র জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারের পাঁচ হাজার করে টাকা বরিশাল নগরীর এক হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মী পেয়েছেন। ঈদের আগে ঈদ উপহার হিসেবে টাকা পেয়ে বেজায় খুশি পরিচ্ছন্নতা কর্মীরা। তারা জানিয়েছেন, ঈদের আগে সঠিক বেতন ও বোনাস না পাওয়ায় কষ্ট ছিল তাদের, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন উপহার পেয়ে আজ সবাই খুশি। সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারবেন তারা। পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, আগে কোন প্রধানমন্ত্রী এমন উপহার দেননি, এবারে যে এভাবে উপহার পাবেন তাও ভাবতে পারেনি। প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন তারা। এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, এরকম একটি মহৎ কাজের মধ্য দিয়ে আমি আমার কাজ শুরু করতে পেরেছি বলে আল্লাহ্’র কাছে শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, এই শহর যাদের শ্রমের মাধ্যমে এত সুন্দর হয়ে ওঠে তারা হলেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মী। আর এই স্বল্প আয়ের মানুষগুলোর কথা চিন্তা করেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ উপহারের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী আপনাদের উপহারের চেকটি আমার হাতে দিয়ে বলেছেন-আপনাদের পাশে তিনি আছেন এবং আমাদের আপনাদের পাশে সুখে-দুঃখে থেকে শহরকে পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আজ যে আপনারা ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন, এটাকে আমি উপহার হিসেবে দেখছি না, এটা তার আপনাদের প্রতি ভালোবাসা হিসেবে আমি দেখছি।




Archives
Image
বরিশালে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ, লঞ্চ স্টাফদের মারধরের শিকার যাত্রীরা
Image
সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
Image
বরিশালবাসীকে রহমাতুল্লাহ্’র ঈদুল ফিতরের শুভেচ্ছা
Image
বরিশালে অসহায় মানুষদের মধ্যে আফরোজা খানম নাসরিনের খাদ্য সহায়তা
Image
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বরিশাল সিটি কর্পোরেশনের ১৩৭৮ পরিচ্ছন্নতাকর্মী