Current Bangladesh Time
সোমবার জুলাই ২০, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতীকী প্রতিবাদে ভারতে পেঁয়াজের মালা দিয়ে দম্পতির বিয়ে 
Saturday December 14, 2019 , 1:51 pm
Print this E-mail this

পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতীকী প্রতিবাদে ভারতে পেঁয়াজের মালা দিয়ে দম্পতির বিয়ে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের বাজারে দাম কমার কোনও লক্ষণ নেই পেঁয়াজের। বাজারে চড়া দাম, নাভিশ্বাস গৃহস্থের রান্নাঘরে। এই অবস্থায় ‘দর বাড়িয়ে’ নিজেকে বিয়ে বাড়ির গিফ্ট আইটেম বানিয়ে ফেলার কাজ আগেই সেরে ফেলেছিল পেঁয়াজ! এবার বর কনের গলায় জায়গা পেল সে। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতীকী প্রতিবাদ হিসাবে পেঁয়াজের মালা পরে বিয়ে করলেন উত্তরপ্রদেশের বারাণসীর এক দম্পতি। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ফুলের সাজের পাশাপাশি বর-কনে পরেছেন পেঁয়াজ ও রসুন দিয়ে তৈরি করা মালা। বিয়েতে উপস্থিত অতিথিরাও উপহার হিসাবে পেঁয়াজ দিয়েছেন দম্পতিকে। পেঁয়াজের মালা দিয়ে বিয়ে করা নিয়ে সমাজবাদী পার্টির নেতা কমল পটেল বলেন, পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। লোকজন পেঁয়াজকেই এখন সোনার সমতুল মনে করছে। দাম বাড়ার প্রতিবাদের জন্যই এই দম্পতি পেঁয়াজের মালা পরে বিয়ে করলেন।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১