Current Bangladesh Time
সোমবার জুলাই ৬, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পুরুষদের ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস 
Thursday January 16, 2020 , 8:42 pm
Print this E-mail this

পুরুষদের ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী হিসেবে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করলেন ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস। বুধবার (১৫ জানুয়ারি) রাতে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব গড়লেন উইলিয়ামস। ৪৩ বছরের জ্যামাইকান এ আম্পায়ার আইরিশদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচেও টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। উইলিয়ামসের ইতিহাস গড়ার টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে নাটকীয় ভাবে ৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। দুর্দান্ত এ জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অতিথি দল। সেন্ট জর্জে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে পল স্টিরলিং-র ব্যাটিং দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে আইরিশরা। কিন্তু মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তারকা ওপেনার স্টিরলিং (৯৫)। উইন্ডিজদের হয়ে দুটি করে উইকেট নেন শেলডন কটরেল, খ্যারি পিয়েরে ও ডোয়াইন ব্রাভো। জবাবে এভিন লুইসের (৫৩) হাফ-সেঞ্চুরির ওপর ভর করেও ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। আয়ারল্যান্ডের হয়ে জশ লিটল তিনটি ও ক্রেইগ ইয়াং শিকার করেন দুই উইকেট।




Archives
Image
মেসির বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র এক গোল দরকার এমবাপের
Image
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত
Image
বরিশালে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআই তানজিলকে শোকজ
Image
অবৈধ হলুদ অটোর বিরুদ্ধে বিসিসি’র অভিযান : জরিমানা ৫ হাজার ৪০০ টাকা
Image
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ