Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালী হাসপাতালে এক সিটে চিকিৎসা নিচ্ছে দুই রোগী 
Tuesday September 5, 2023 , 6:07 pm
Print this E-mail this

অস্থায়ী ভবনে রোগীদের বেডের সমস্যা, নতুন ভবন হলে সকল সমস্যার সমাধান হবে

পিরোজপুর কাউখালী হাসপাতালে এক সিটে চিকিৎসা নিচ্ছে দুই রোগী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চাপ খুব বেশি, ফলে এক সিটে দু’জন করে রোগী থাকছে। বর্তমানে অস্থায়ী ভবনে স্বাস্থ্য সেবার কাজ চলছে। পুরাতন ভবনটি ভেঙ্গে নতুন ভবনের কাজ চলছে। মঙ্গলবার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতলে রোগীদের চাপ খুব বেশি। বর্তমানে জ্বর ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। অস্থায়ী ভবনে মাত্র ভর্তি কৃত ২০টি রোগী থাকার ব্যবস্থা আছে। এর বিপরীতে ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছে। ফলে এক একটি সিটে দুই থেকে তিন জন ভর্তি কৃত রোগী চিকিৎসা নিচ্ছে। এক্ষেত্রে রোগীদের চিকিৎসা নিতে খুবই সমস্যা হচ্ছে। হাসপাতালে বেডে কোন মতে একজন রোগী থাকা যায়। চিকিৎসা নিতে আশা রোগী রানু বেগম (৩৫) ও ইয়াসিন হোসেন (৫০) বলেন, আমরা এক বেডে দুইজন করে রোগী থাকি। ফলে আমাদের সেবা নিতে খুবই সমস্যা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: দীপ্ত কুণ্ড জানান, আমরা সাধ্যমত রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। অস্থায়ী ভবনে রোগীদের বেডের সমস্যার কারণে মাঝে মাঝে একটি বেডে দু’জন রোগী থাকার ব্যবস্থা করা লাগছে। আশাকরি, নতুন ভবন হলে আমাদের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন