Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীর ইউএনও’র নম্বর ক্লোন, আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র 
Thursday October 19, 2023 , 5:03 pm
Print this E-mail this

প্রতারণার বিষয়ে অভিযোগ পেয়েছি, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি-মো: জাকারিয়া, থানার অফিসার ইনচার্জ

পিরোজপুর কাউখালীর ইউএনও’র নম্বর ক্লোন, আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র দুই ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী দুই ব্যবসায়ীর কাছ থেকে জানা যায়, বুধবার (অক্টোবর ১৮) কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল ডিলার ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী স্বপন মেম্বার কাছে ফোন দিয়ে পূজার বরাদ্দকৃত চালের ডিউ বিক্রি করার কথা বলে দুই ব্যাবসায়ীকে প্রতারক চক্র জিজ্ঞেস করে তারা চাল কিনবেন কিনা? এ সময় তারা চাল কেনার কথা বললে তাৎক্ষণিকভাবে বাবুল ডিলার এর কাছে ২ লাখ ও স্বপন মেম্বার এর কাছে ৫০ হাজার টাকা বিকাশ এর মাধ্যমে পাঠাতে বলেন। এ সময় তারা বিকাশের মাধ্যমে আলাদাভাবে টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে তাদের কাছে আবারো টাকা পাঠাতে বললে এ সময় তাদের সন্দেহ হলে তারা কাউখালী থানায় অভিযোগ করে। উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এ প্রতারণার ঘটনায় শুনে তার অফিসিয়াল ফেসবুক আইডিতে (অক্টোবর ১৮) বুধবার রাতে একটি পোস্ট করে। তাতে তিনি লিখেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ইউএনও কাউখালীর নম্বরটি ক্লোন করে বিভিন্ন জনের কাছে অবৈধ সুবিধা চাচ্ছে। এ বিষয়ে যেকোন ধরণের লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া জানান, প্রতারণার বিষয় থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কিন্তু একজন লোক টাকা চাইলেই যাচাই-বাছাই না করে বিকাশে বা কোন মাধ্যমে লেনদেন করা ঠিক না।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন