Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৩:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে বন্ধুর বাড়ি বেড়াতে এসে লাশ, খড়ের গাদা থেকে মরদেহ উদ্ধার 
Sunday October 8, 2023 , 5:10 pm
Print this E-mail this

খড়ের গাদা থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে প্রেরণ

পিরোজপুরে বন্ধুর বাড়ি বেড়াতে এসে লাশ, খড়ের গাদা থেকে মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠির উপজেলায় নিখোঁজের তিন দিন পর বন্ধুর বাড়ির খড়ের গাদা থেকে একজনের মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (অক্টোবর ৭) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ সেহাঙ্গল গ্রামের রুম্মান শেখের বাড়ির পাশে লাশটি পাওয়া যায় বলে নেছারাবাদ। স্বরূপকাঠি সার্কেলে সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানান। নিহত হাসানুর রহমান অপু (৩৮) ওই গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল জব্বার হাওলাদার এর ছেলে। অপুর চাচাতো ভাই মো: নজরুল ইসলাম বলেন, অপুর স্ত্রী খুলনায় থাকেন। ব্যবসার জন্য অপু গ্রামের বাড়িতে থাকত। সে রুম্মান শেখের সঙ্গে সুপারি ব্যবসা করত। তারা ব্যবসায়ীক বন্ধু ছিল। গত ৪ অক্টোবর অপু রুম্মানের সঙ্গে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে ৫ অক্টোবর তার স্ত্রী খুলনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং ৬ অক্টোবর তার বোন নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দেন। স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার সাবিহা বলেন, সকালে রুম্মানের বাড়ির পাশে সুপারি পারতে গিয়ে খড়ের গাদা থেকে পচা গন্ধ পায় স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ এসে মাটিচাপা অবস্থায় অপুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে রুম্মান পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার মা, বোন এবং ভাইয়ের মেয়েকে থানায় নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপুকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই সহকারী পুলিশ সুপার।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন