Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে পরীক্ষায় ফেল করায় কলেজছাত্রীর আত্মহত্যা 
Sunday November 26, 2023 , 8:29 pm
Print this E-mail this

আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে অশ্রুতা ঘরামীর আত্মহত্যা

পিরোজপুরে পরীক্ষায় ফেল করায় কলেজছাত্রীর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অশ্রুতা ঘরামী (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। রোববার (নভেম্বর ২৬) দুপুরে উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অশ্রুতা ঘরামী উপজেলার ওই পাকুরিয়া গ্রামের অনিল চন্দ্র ঘরামীর মেয়ে। নিহতের ফুফাতো ভাই সুজন বিশ্বাস জানান, তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উপজেলার গাওখালী কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় ফেল করায় বাড়ির পিছনের একটি আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। নিহতের মা মিলন রানী বিশ্বাস জানান, তার মেয়ে ওইদিন সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে কলেজে যায়। কলেজ থেকে ফিরে ফলাফল খারাপ হওয়ার খবর জানায় ও কান্নায় ভেঙে পড়ে। কিছু সময় পরে তাঁকে ঘরে পাওয়া না যাওয়ায় খুঁজতে থাকি। পরে পাশের বাড়ির জবা হাওলাদার তাঁকে বাড়ির সামনের একটি গাছের সাথে ঝুলতে দেখেন। সে খুব মেধাবী ছাত্রী ছিল। তাঁর বাবা একজন কৃষক। ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: জাফর বাহাদুর বলেন, নিহত ওই ছাত্রী খুব মেধাবী ছিলেন। তিনি উচ্চতর গণিতে ফেল করেছেন। কিভাবে বা কি কারণে তিনি ফেল করলেন সে ক্ষোভে-কষ্টে তিনি আত্মহত্যা করতে পারেন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হমায়ুন কবির বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন