Current Bangladesh Time
রবিবার আগস্ট ৯, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে নৌকার মাঝি হলেন যারা 
Sunday November 26, 2023 , 5:41 pm
Print this E-mail this

দুটি আসন থেকে প্রার্থীতা না দেওয়ার সম্ভাবনা

পিরোজপুরে নৌকার মাঝি হলেন যারা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দলীয়ভাবে আজ রবিবার বিকালে প্রকাশ করা হয়েছে। মনোনীত প্রার্থীরা হলেন-পিরোজপুরের ৩টি আসনের মধ্যে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো: আশরাফুর রহমান। তবে পিরোজপুর-২ এবং পিরোজপুর-৩ আসন দুটি যথাক্রমে জাতীয়পার্টি-জেপি (মঞ্জু) ও জাতীয়পার্টি-জাপা (এরশাদ) এর সাথে আওয়ামী লীগের জোটবদ্ধ নির্বাচন করার গুঞ্জণ রয়েছে। সেক্ষেত্রে এ আসন দুটি থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীতা না দেওয়ার সম্ভাবনা রয়েছে।messenger sharing button




Archives

Image
বরিশাল সাংবাদিক ফোরাম’র কার্যকরী কমিটি গঠন
Image
মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি
Image
সাংবাদিকদের সহযোগীতা পেলে বরিশাল শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব : কমিশনার আবু রায়হান
Image
বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণের অভিযোগ
Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল