Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে কাউখালীতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি 
Tuesday May 30, 2023 , 8:29 pm
Print this E-mail this

সদরের সিনেমা রোডের প্রবাসী জহিরুল হক তালুকদারের বাসায়

পিরোজপুরে কাউখালীতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে কাউখালীতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। জানা গেছে, কাউখালী সদরের সিনেমা রোডের প্রবাসী জহিরুল হক তালুকদারের ভাড়াটিয়া বাসায় মঙ্গলবার দিনে চুরি হয়েছে। ভাড়াটিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম বরুণ মজুমদারের বাসার তালা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা চুরি হয়ে গেছে, একই বিল্ডিং এর প্রবাসী আনোয়ার হোসেনের বাসা তালা ভেঙ্গে চোর চক্র ওই ঘর থেকে স্বর্ণের তৈরি দুইটি হাতের রুলি, কানের বালা দুইটি, হাতের আংটি তিনটি ও একটি গলার চেইন চুরি করে নিয়ে গেছে। প্রবাসী আনোয়ার হোসেন স্ত্রী খাদিজা বেগম জানান, ওই সময় তারা ঘরে ছিল না। তার ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিল। উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম বরণ জানান, যখন তার ঘরে চুরি হয় তখন সে বাসায় ছিল না। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান চুরির ঘটনা শুনেছি বিষয়টি তদন্ত করে দেখছি।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন