Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীসহ আটক ৪ 
Sunday May 21, 2023 , 12:19 pm
Print this E-mail this

থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীসহ আটক ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা। শনিবার (মে ২০) দুপুরের দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার (মে ১৯) রাতে ওই উপজেলার সাপলেজা ইউনিয়নের নতুন কচুবাড়িয়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন-উপজেলার সাপলেজা ইউনিয়নের নতুন কচুবাড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো: শাহ আলম ওরফে আলম, তার স্ত্রী সোয়ানা ওরফে সুপ্রিয়া বেগম (৩০) এবং নলী চরকগাছিয়া গ্রামের সন্তোশ মিস্ত্রির ছেলে সমরজিৎ মিস্ত্রি (২০) ও দিলিপ মিত্রের ছেলে স্বাধীন মিত্র (২০)। পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে নতুন কচুবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মাদক কারবারি শাহ আলম ও তার স্ত্রী সোয়ানাকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। একই রাতে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কচুবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। সে সময় ৪৫০ গ্রাম গাঁজাসহ সমরজিৎ ও স্বাধীন মিত্রকে আটক করা হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই চার মাদক কারবারির বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন