Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে স্কুল শিক্ষক নিখোঁজ 
Wednesday September 27, 2023 , 6:07 pm
Print this E-mail this

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ওই শিক্ষক

পিরোজপুরের কাউখালীতে স্কুল শিক্ষক নিখোঁজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে গত সপ্তাহ ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষক নিখোঁজ রয়েছে। জানা গেছে, উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৩৪ নং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার হালদার গত ২০ সেপ্টেম্বর স্কুলে হাজিরা খাতায় সই করে ক্লাস করে ছুটির পরে বিদ্যালয় ত্যাগ করে। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার নিখোঁজ হওয়া বিষয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদ্মা রানী দত্ত জানান, গত ২১ সেপ্টেম্বর থেকে শিক্ষক উজ্জ্বল কুমার হালদার অনুপস্থিত রয়েছে। এ ব্যাপারে উজ্জ্বল হালদারের পিতা নির্মল হালদার ও তার স্ত্রীর কাছে মোবাইল করলে কেহ মোবাইল ফোন রিসিভ করেনি। কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান বলেন, ওই শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। তিনি আরো বলেন, সরে জমিনে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলাপ শেষে বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি এবং আপাতত তার বেতন ভাতা স্থগিত করা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন