Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে রং মিশ্রিত মাছ বিক্রির অপরাধে অর্থদণ্ড 
Monday August 21, 2023 , 6:49 pm
Print this E-mail this

আমরা প্রতিনিয়ত মাছের বাজার মনিটরিং করছি-মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান

পিরোজপুরের কাউখালীতে রং মিশ্রিত মাছ বিক্রির অপরাধে অর্থদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে কাউখালীতে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে কাউখালী হাটের দিনে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য আইন-২০২০ অনুযায়ী কাউখালী দক্ষিণ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মৎস্য ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মাছ বিক্রেতা নুরুল ইসলামকে দশ হাজার টাকা ও মাছ বিক্রেতা ইয়াকুব আলীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং ৩০ কেজি রং মিশ্রিত মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বায়েজিদুর রহমান। এ সময় তার সাথে ছিলেন-কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান ও পুলিশের একটি টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বায়জিদুর রহমান জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আমরা প্রতিনিয়ত মাছের বাজার মনিটরিং করছি।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন