Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকান্ড, ১১টি দোকান পুড়ে ছাই 
Tuesday October 19, 2021 , 2:30 pm
Print this E-mail this

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের প্রায় দেড়ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকান্ড, ১১টি দোকান পুড়ে ছাই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবী। দূর্ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার চিড়াপাড়া টেম্পু ষ্ট্যান্ডে। স্থানীয় ইউপি সদস্য মো: হেমায়েত হোসেন জানান,সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ওই আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ওই ষ্ট্যান্ডের পারভেজ হাওলাদারের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে ওই ষ্ট্যান্ডের মনির মীরের মুদি দোকান, পারভেজ হাওলাদারের চায়ের দোকান, আলমগীর শেখের ঔষধের দোকান, ইসমাইল হাওলাদারের মুদি দোকান, সুকান্ত ধোপার চায়ের দোকান, বিমল হাওলাদারের হেমিও ঔষদের দোকান, হুমায়ুন হাওলাদের দোকান ঘর ও ডালিম হাওলাদারের কিটনাশকের দোকান সহ ১১টি দোকান পুড়ে যায়। তবে এ সময় অন্য ৩টি দোকানের মালামাল বের করতে সক্ষম হয়। তাদের শুধু দোকান ঘর পুড়ে গেছে। থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমিন জানান, আগুন লাগার খবর শুনে পুলিশ সেখানে গিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতা করেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।




Archives

Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান