Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা 
Thursday April 25, 2024 , 3:47 pm
Print this E-mail this

সারাদেশে প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে খোলা আকাশের নিচে

পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (এপ্রিল ২৫) সকালে উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী হাফিজিয়া নুরানী মাদ্রাসার মাঠে বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে খোলা আকাশের নিচে মুসল্লিরা এই বিশেষ সালাত আদায় করেছেন। এসময় শত শত ধর্মপ্রাণ মুসলমানরা এই নামাজে অংশ নেয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠ ঘাট কৃষি জমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয় উঠেছে সকল শ্রেণী পেশার মানুষ। আল্লাহ্’র অশেষ রহমতের জন্য এই নামাজ আদায় করা হয়। এ সময় মাঠে মুসল্লিদের কান্নায় ভারী হয়ে ওঠে। তারা মহান আল্লাহ্’র দরবারে বৃষ্টির প্রার্থনা করে নামাজ আদায় করে। নামাজের ইমামতি করেন নীলতী হাফিজিয়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ নজরুল ইসলাম।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন