Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা 
Thursday July 13, 2023 , 10:14 pm
Print this E-mail this

সরকারি বরাদ্দ ওষুধ বিতরণ, তরল খাবার ও ডাব খাওয়ার পরামর্শ

পিরোজপুরের কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জনমনে আতঙ্ক। বৃহস্পতিবার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, দু’জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। উপজেলার বাঁশুরি গ্রামের ইরান হাওলাদারের মেয়ে ইভা (১৩) ও উপজেলার কচুয়াকাটি গ্রামের নিশিকান্ত রায়ের ছেলে সন্তোষ রায় (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন জানান, রোগীদের আমরা সার্বক্ষণিক খেয়াল রাখছি। হাসপাতাল থেকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হচ্ছে। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: দীপ্ত কুণ্ড জানান, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সার্বক্ষণিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি বরাদ্দ ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের তরল খাবার ও ডাব খাওয়ার পরামর্শ দেন। বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যও তিনি পরামর্শ দেন।

facebook sharing button
twitter sharing button




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন