Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 
Monday November 15, 2021 , 9:46 pm
Print this E-mail this

আসামী দু’জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের

পিরোজপুরের কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে সোমবার বিকেলে উপজেলার উজিয়ালখান গ্রাম (মাহমুদ ট্রেডার্স) এর সম্মূখ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। এরা হলো-উপজেলার আসপদ্দি গ্রামের মলিন ঢালী’র ছেলে অভিজিৎ ঢালী (২৫) ও একই উপজেলার কুমিয়ান গ্রামের মৃত: শাহজাহান হাওলাদার’র ছেলে মোঃ সাগর হোসেন (২৩)। এদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করে আসামীদেরকে কাউখালী থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী দু’জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার