Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জেলেদের মধ্যে ছাগল বিতরণ 
Friday September 15, 2023 , 4:10 pm
Print this E-mail this

মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে বিকল্পকর্মসংস্থানের উপকরণ বিতরণ

পিরোজপুরের কাউখালীতে জেলেদের মধ্যে ছাগল বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার (সেপ্টেম্বর ১৩) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে বিকল্পকর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। এ সময় ২০ জন জেলেকে ৪০টি স্ত্রী ছাগল, ছাগল রাখার ঘর, খাদ্য সামগ্রী ও ঔষধপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান, ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। জোলাগাতী গ্রামের ভুক্তভোগী আঃ হাই জমাদ্দার ও ফলইবুনিয়া গ্রামের বেলায়েত বলেন, আমরা মৎস্য আইন মেনে চলি। ছাগল পেয়ে আমরা স্বাবলম্বী হব। এটা আমাদের বিকল্প কর্মসংস্থান। এ ছাড়া উপজেলার ১৬টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয় ২ শত ৪২ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী