Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে একরাতে ৫ বাড়িতে চুরি 
Tuesday April 22, 2025 , 4:39 pm
Print this E-mail this

তদন্ত সাপেক্ষে ব্যবস্থা, জড়িতদের ধরতে চেষ্টা : পুলিশ

পিরোজপুরের কাউখালীতে একরাতে ৫ বাড়িতে চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে সিঁধ কেটে একরাতে একই গ্রামের পাঁচ  বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। সোমবার (এপ্রিল ২১) দিবাগত রাতে উপজেলার তিন নং সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের গান্ডুতা গ্রাম এ চুরি সংগঠিত হয়। স্থানীয়রা জানান, উপজেলার গান্ডতা গ্রামের ইলিয়াছ হোসেন, নাসির আকন, ইব্রাহীম শেখ, রসময় ঘরামীর বাড়িতে চোরেরা গভীর রাতে ঘরে সিঁধ কেটে ও ইমরান শেখের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার সহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এবিষয়ে ভুক্তভোগী ইলিয়াছ হোসেন জানান, তারা রাত ১১ পর্যন্ত জেগেছিলেন। পরে তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে জেগে ঘরের পাশে সিঁধ কাটা দেখতে পাই। এসময় তিনি দেখেন তার ঘরের মোবাইল ফোন, নগদ টাকা, পড়ার টেবিলে রাখা মেয়ের ৬ টি গাইড বই সহ বিভিন্ন মালামাল চোরেরা নিয়ে গেছে। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, চুরির ঘটনা শুনেই সরেজমিনে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। চুরির সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ