Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযান 
Thursday October 19, 2023 , 7:21 pm
Print this E-mail this

যৌথ এই অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযান


পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (অক্টোবর ১৯) কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ বাজারের সাগর এন্টারপ্রাইজের মালিক বাসুদেব কুন্ডুর দোকানের লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে চিড়াপাড়া অটোস্টানের শেখ বেকারির মালিক লিমন শেখকে ক্ষতিকারক এলমুনিয়া ও লেবেল বিহীন বিস্কুট রাখার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন-কাউখালী সহকারী কমিশনার (ভূমি) মো: বায়েজিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, সেনেটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন সহ পুলিশের একটি টীম।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন