Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান 
Tuesday August 29, 2023 , 4:19 pm
Print this E-mail this

শপথ পাঠ করান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বায়েজিদুর রহমান

পিরোজপুরের কাউখালীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১২ জন ইউপি সদস্যদের শপথ পাঠ করান কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বায়েজিদুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কাউখালী উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা আইসিটি অফিসার মো: মেহেদী হাসান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ১৭ জুলাই পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৭ আগস্ট পিরোজপুর জেলা প্রশাসক মহোদয় নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানকে শপথ পাঠ করান।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন