Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিআইবির নতুন চেয়ারম্যান আবেদ খান 
Tuesday March 12, 2019 , 1:08 pm
Print this E-mail this

পিআইবির নতুন চেয়ারম্যান আবেদ খান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। সোমবার (১১ মার্চ) পিআইবি পরিচালনা বোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা করেছে। গত বছরের ১৩ আগস্ট পিআইবির চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার মৃত্যুবরণ করলে সংস্থার চেয়ারম্যানের পদ শূন্য হয়। পিআইবির নতুন পরিচালনা বোর্ডে তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি সদস্য রয়েছেন। তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ শাহাবুদ্দিন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা অনুপ খাস্তগীরকে পরিচালনা বোর্ডের সদস্য করা হয়েছে। পিআইবির মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। গবেষণা, সাংবাদিকদের উৎকর্ষতা বৃদ্ধিসহ গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কাজ করে থাকে পিআইবি।

পিআইবির নতুন চেয়ারম্যান, আবেদ খানকে বরিশাল মুক্তখবর.কম পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, শুভকামনা আর অভিন্দন।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন