Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পারিবারিক কলহের জেরে পিরোজপুরে স্ত্রীকে হত্যা 
Friday October 22, 2021 , 12:09 pm
Print this E-mail this

স্ত্রীকে হত্যাকারী স্বামী আব্দুস সত্তারকে আটক করা হয়েছে

পারিবারিক কলহের জেরে পিরোজপুরে স্ত্রীকে হত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৩) কুপিয়ে হত্যা করেন স্বামী আব্দুস সত্তার শেখ (৫০)। এরপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। আব্দুস সত্তার শেখ জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছিলেন তাহমিনা বেগমের স্বামী আব্দুস সত্তার। কিন্তু তা পরিশোধ করতে পারেননি। এ ঋণের কারণে তাদের মধ্যে প্রায়ই কলোহ লেগে থাকতো। এতে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সত্তার। বৃহস্পতিবার দিনগত রাতে সত্তার তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করে। শুক্রবার ভোরে আব্দুস সত্তার তার ছোট মেয়ে সাদিয়া আক্তারকে (৫) সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাসুদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। স্ত্রীকে হত্যাকারী স্বামী আব্দুস সত্তারকে আটক করা হয়েছে।




Archives

Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান