Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর গলাচিপায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার 
Saturday February 29, 2020 , 10:20 am
Print this E-mail this

কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও শুক্রবার জবানবন্দী নেওয়া হয়েছে, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে

পটুয়াখালীর গলাচিপায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর গলাচিপায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অহিদুল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার অহিদুলকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেন। গলাচিপা থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গলাচিপা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার এক এসএসসি পরীক্ষার্থী গত ২১ ফেব্রুয়ারি মোবাইল ফোন মেরামত করার জন্য একই এলাকার পূর্ববাজারে অবস্থিত উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের আবদুস সাত্তার মাতব্বরের ছেলে অহিদুলের মোবইলের দোকানে যায়। এ সময় অহিদুল ওই কিশোরীকে ফুঁসলিয়ে রাত ৮টার দিকে পটুয়াখালীর একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। ওই হোটেলের ১৩ নম্বর তাকে অহিদুল ধর্ষণ করে। পরে বাড়ি এসে কিশোরী তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। গলাচিপা থানার ওসি (তদন্ত) মো: হুমায়ুন কবির বলেন, মামলার পরেই অভিযুক্ত অহিদুলকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। শুক্রবার কিশোরীর জবানবন্দী নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক