Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর আবাসিক হোটেলে যুবতীকে গণধর্ষণ : ৫ ধর্ষক আটক 
Thursday July 30, 2020 , 7:40 am
Print this E-mail this

ভয় ভীতি দেখিয়ে জোর পূর্বক ওই যুবতীকে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ

পটুয়াখালীর আবাসিক হোটেলে যুবতীকে গণধর্ষণ : ৫ ধর্ষক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের সৈকত মহল নামের একটি আবাসিক হোটেলে বুধবার রাতে এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় গলাচিপা থানা পুলিশ ৫ ধর্ষককে গ্রেফতার ও ধর্ষিতা যুবতীকে উদ্ধার করেছে। বুধবার (২৯ জুলাই) গভীর রাতে সৈকত মহল হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ৫ ধর্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিম যুবতী বাদী হয়ে বৃহস্পতিবার গলাচিপা থানায় ৫ ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ জানায়, গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ১৯ বছরের এক যুবতী বুধবার বিকেলে ডাক্তার দেখাতে গলচিপা শহরে যায়। ডাক্তার দেখানো শেষে রাত হওয়ায় যুবতী গলাচিপা শহরের আবাসিক সৈকত মহল হোটেলে রাত যাপন করেন। পূর্ব পরিচিত শহিদুল (২৪), রশিদ গাজি (৩২), স্বপন (৪০), জিতেন (৩৫), খোকন ডাক্তার (৪৫) ভয় ভীতি দেখিয়ে জোর পূর্বক ওই যুবতীকে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টায় সৈকত মহল হোটেলে অভিযান চালিয়ে শহিদুলসহ ৫ ধর্ষককে আটক এবং যুবতীকে উদ্ধার করে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৫ ধর্ষককে গ্রেফতার এবং ধর্ষণের শিকার যুবতীকে উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে আসামীদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেছেন। মামলা তদন্তের স্বার্থে আদালতে আসামীদের ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক