Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নৌকা ছাড়া কারো এজেন্ট নেই : সিইসি 
Sunday January 7, 2024 , 11:19 am
Print this E-mail this

নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন শেষে

নৌকা ছাড়া কারো এজেন্ট নেই : সিইসি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমি যে কেন্দ্রে গিয়েছি, সেখানে সবাইকে একই দলের পেয়েছি। বাদ বাকিদের কোনো পোলিং এজেন্ট পাইনি। রোববার (৭ জানুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরো বাড়বে। প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি কোথাও ৪০টি। হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি বলতে পারবো না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। তিনি বলেন, আমি যে কেন্দ্রে গিয়েছি, আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা আছেন তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই। আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের, নৌকার পক্ষে, বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। এতে ২৮ দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৯৬৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




Archives

Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়