Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নির্বাচনে খবর সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি 
Friday December 28, 2018 , 2:21 pm
Print this E-mail this

আগের মতোই গাড়ির স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা

নির্বাচনে খবর সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করে খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনার হওয়ার পর পিছু হটলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নিষেধাজ্ঞাটি তুলে নিলো সংস্থাটি। ২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। দেশের বিভিন্ন সংবাদিক সংগঠন, পর্যবেক্ষক সংস্থা ও বুদ্ধিজীবীরা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার (২৬ ডিসেম্বর) আলোচনায় বসে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নিষেধাজ্ঞাই তুলে নিলো ইসি। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ফলে আগের মতোই গাড়ির স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। তবে গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




Archives

Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ