Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নির্বাচনের প্রাক্কালে আমির আটক : ‘গভীর ষড়যন্ত্র’ অভিযোগ দেলাওয়ারের 
Wednesday February 11, 2026 , 7:01 pm
Print this E-mail this

এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই

নির্বাচনের প্রাক্কালে আমির আটক : ‘গভীর ষড়যন্ত্র’ অভিযোগ দেলাওয়ারের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনাকে ‘গভীর ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা মো. দেলাওয়ার হোসেন দাবি করেছেন, নির্বাচনকে প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু ভোটের ঠিক আগে এমন ঘটনা ঘটানো হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও সেগুলোতে তেমন পদক্ষেপ দেখা যায় না। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের বিএনপির এক বড় নেতার বিরুদ্ধে ২২ কোটি টাকার ঋণ মওকুফের অভিযোগ রয়েছে। বিভিন্ন স্থানে টাকা বিতরণের সময় নেতাকর্মীরা ধরা পড়ছেন। এসব নিয়ে তেমন আলোচনা নেই। অথচ জামায়াতের আমির নিজের ব্যবসায়িক অর্থ নিয়ে ফিরছিলেন, সেটিকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে। এদিকে বেলাল উদ্দিন প্রধানের পরিবার দাবি করেছে, ঈদকে সামনে রেখে ব্যবসায়িক কাজে তিনি ঢাকা গিয়েছিলেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা পোশাক কারখানা ও বুটিক শিল্পের সঙ্গে যুক্ত। ঢাকায় বকেয়া আদায় ও অগ্রিম অর্ডারের অর্থ সংগ্রহ করে তিনি ফিরছিলেন। এর আগেও একইভাবে বড় অঙ্কের অর্থ লেনদেন করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ব্যবসায়িক কাজে যাতায়াত ও অর্থ লেনদেন স্বাভাবিক বিষয়। একটি কুচক্রী মহল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।তিনি আরও বলেন, ঢাকা বিমানবন্দরে তাকে আটক করা হয়নি, কিন্তু সৈয়দপুরে এসে আটক করা হয়েছে। এটি পরিকল্পিত চক্রান্তের অংশ বলেই আমরা মনে করি।




Archives
Image
রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান
Image
নির্বাচনের প্রাক্কালে আমির আটক : ‘গভীর ষড়যন্ত্র’ অভিযোগ দেলাওয়ারের
Image
ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই : র‍্যাব ডিজি
Image
পিরোজপুরের কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র
Image
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বড় ছুটি পাচ্ছে দেশবাসী