Current Bangladesh Time
বুধবার আগস্ট ১২, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন 
Thursday May 23, 2019 , 9:42 pm
Print this E-mail this

নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাওয়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মোদিকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায়, সুবিধাজনক সময়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেন, আপনার গতিশীল নেতৃত্বে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিপুল বিজয়ে বাংলাদেশ সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে আপনাকে হৃদয়গ্রাহী অভিনন্দন। ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচনে আপনার ওপর জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হচ্ছে এই রায়।’ বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সত্যিকার সুসম্পর্ক, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধায় ভারতের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ককে গুরুত্ব দেয় বাংলাদেশ। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগিতা ছিল এই সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, আমাদের জনগণ আমাদের নতুন করে যে ম্যান্ডেট দিয়েছে, তার ওপর নির্ভর করে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ভারতের জনগণের জন্য শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন




Archives

Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
Image
বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ
Image
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
Image
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ