Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ২৫, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দ্রুত বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবি শিক্ষার্থীদের 
Thursday September 11, 2025 , 9:07 pm
Print this E-mail this

দ্রুত নির্বাচনে বাকসু হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম

দ্রুত বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবি শিক্ষার্থীদের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও দ্রুত নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১১) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের অধিকার প্রয়োগ করতে পারছে না। সভায় উপস্থিত ছিলেন-মোস্তাফিজুর রহমান, মো: কামরুল ইসলাম, মো: হাসনাইনসহ অনেকে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশা করছেন, দ্রুত নির্বাচন হলে বাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে। এ সময় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও নির্বাচনের দাবি করে শিক্ষার্থীরা বলেন, ছোট অথবা বড় যেকোনো সমস্যা সমাধানে তাদের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে আন্দোলন। ফলে ২২টি বিষয়ে অধ্যয়নরত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর অ্যাকাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে। তবে ডাকসু নির্বাচন শুরু হওয়ায় নতুন করে ভাবছে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলো জানানো ও সেগুলো দ্রুত সমাধানে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার