Current Bangladesh Time
সোমবার অক্টোবর ২৬, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে প্রথমজনের কাছে ফিরে আসায় স্বামীকে দুধ দিয়ে গোসল! 
Tuesday January 21, 2020 , 1:40 pm
Print this E-mail this

দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে প্রথমজনের কাছে ফিরে আসায় স্বামীকে দুধ দিয়ে গোসল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে প্রথমজনের কাছে ফিরে আসায় স্বামীকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিয়েছেন প্রথম স্ত্রী। এ সময় প্রথম স্ত্রীর সঙ্গে এলাকাবাসীও ঢাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। রাতভর গানবাজনার সঙ্গে খিচুড়ি উৎসবও চলে। গত রোববার রাতে গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সিংগারদিঘি গ্রামে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান হয়েছে। স্থানীয়রা জানান, সিংগারদিঘি গ্রামের আজিজুল হক (৩৭) ২০০১ সালে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছলিংমোড় এলাকার তাজনাহারকে বিয়ে করেন। কিন্তু ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্যের সৃষ্টি হয়ে সম্পর্কের অবনতি ঘটে। এরই মধ্যে শিউলি আক্তার নামে আরেক নারীকে বিয়ে করেন আজিজুল। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। সংসারে শান্তি ফিরিয়ে আনতে সম্প্রতি আজিজুল নিজেই আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন। এতে খুশি হয় স্থানীয়রা। তারা নিজেদের উদ্যোগে আয়োজন করেন এই অনুষ্ঠানের। সেখানে কয়েকগ্রামের মানুষকে খিচুড়ি ভোজ দিয়ে আপ্যায়ন করা হয়। আর প্রথম স্ত্রী, স্বামীকে গভীর রাতে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন। আজিজুল হক বলেন, ‘আমি দুই বিয়ে করে ভুল করেছি। ছোট বউকে তালাক দিয়ে ভালো হয়ে গেলাম। আপনারা কেউ জীবনে দুই বিয়ে করবেন না।’




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন