Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশের উন্নয়ন ও জনহিতকর প্রকল্প জাতির সামনে তুলে ধরতে হবে-মহিউদ্দিন মহারাজ এমপি 
Friday February 2, 2024 , 11:51 pm
Print this E-mail this

সাংবাদিকদের লেখুনির মাধ্যমে সমাজের ভুল ক্রটি ফুটে উঠে, এ পেশা সমাজের দর্পন

দেশের উন্নয়ন ও জনহিতকর প্রকল্প জাতির সামনে তুলে ধরতে হবে-মহিউদ্দিন মহারাজ এমপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়া প্রেসক্লাবের আয়োজনে মতবিনিময় সভায়  পিরোজপুর- ২ (কাউখালী, ভান্ডারিয়া ও স্বরুপকাঠী) আসনের সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন মহারাজ বলেন, সাংবাদিকদের লেখুনির মাধ্যমে সমাজের ভুল ক্রটি ফুটে উঠে। এ পেশা সমাজের দর্পন। দেশের ও সমাজের জন্য কাজ করেন। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়ন এবং শত-শত জনহিতকর প্রকল্প জাতির কাছে তুলে ধরতে হবে। ভান্ডারিয়া একটি শান্তি প্রিয় জায়গা আমরা শান্তি প্রিয় রাখতে চাই তিনি সন্ত্রাস নৈরাজ্য মাদক, চাঁদাবাজি, ইভটিজিং ও ভান্ডারিয়া থানায় ক্ষতিগ্রস্থ পরিবারের কাছ থেকে অর্থ না নেওয়ার জন্য নিদের্শ প্রদান করেন। শুক্রবার সন্ধ্যায়  ভান্ডারিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন-ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌর মেয়র ও আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, সদস্য শহিদুল ইসলাম মল্লিক, মো: জুয়েল, তরিকুল ইসলাম, মাছুম বিল্লাহ প্রমূখ।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক