Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ২৫, ২০২৬ ১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দল নিবন্ধনে দুই মাস বাড়তি চায় এনসিপি 
Saturday April 12, 2025 , 10:39 pm
Print this E-mail this

শর্ত পূরণ না হওয়ায় সময় বাড়াতে চায় দলটি

দল নিবন্ধনে দুই মাস বাড়তি চায় এনসিপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিবন্ধনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও দুই মাস সময় চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনপত্র জমার শেষ তারিখ ২০ এপ্রিল। তবে এখনো শর্ত পূরণ না হওয়ায় সময় বাড়াতে চায় দলটি। শনিবার (১২ এপ্রিল) নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা দুই মাস পেছাতে চাচ্ছি। আমাদের পরিকল্পনা রয়েছে। তবে আমরা এখনো জানাইনি। আমাদের আগামীকাল একটি সভা রয়েছে। আলাপ-আলোচনার পর আমরা ইসিকে এটি জানাব। ইতোমধ্যে নাগরিক পার্টি বিভিন্ন অঙ্গসংগঠন গঠনের কাজ শুরু করেছে। এনসিপির পক্ষ থেকে ইতোমধ্যে যুব উইং গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এর বাইরে আরও ৪-৫টি উইং গঠনের প্রস্তুতি চলছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন পর্যায়ে মাঠ গোছানোর কাজও চলছে বলে জানিয়েছেন দলের একাধিক নেতা। ইতোমধ্যে থানা পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির একটি সাংগঠনিক ভিত্তি রয়েছে। সেটিকে কাজে লাগাতে চায় এনসিপি।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার