Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২০, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বরিশাল বেতার কেন্দ্র পরিদর্শন 
Tuesday March 17, 2026 , 8:47 pm
Print this E-mail this

যে কোনো সরকারি উদ্যোগের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বরিশাল বেতার কেন্দ্র পরিদর্শন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বেতার কেন্দ্র পরিদর্শনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, যে কোনো সরকারি উদ্যোগের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। বিশেষ করে বাংলাদেশ বেতারের মতো সরকারি প্রতিষ্ঠান মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোমবার বিকেলে বরিশালের রুপাতলীস্থ বাংলাদেশ বেতারের বরিশাল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, উপকূলীয় এলাকার জেলেরা আমাদের গুরুত্বপূর্ণ শ্রোতামণ্ডল। সুতরাং বরিশাল বেতারের সেবার পরিকল্পনা গ্রহণের সময় এই শ্রোতাদের কার্যকরভাবে লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগকালীন সময়ে বেতার প্রায় একমাত্র যোগাযোগ মাধ্যম, তাই এটিকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে। মন্ত্রী আরও বলেন, বরিশাল বেতারের মতো দেশের সকল কেন্দ্রের সার্বিক অবস্থা যাচাই করা হবে। প্রয়োজন অনুযায়ী যান্ত্রিক, প্রশাসনিক ও জনবল পরিবর্তন আনা হবে এবং বাজেটের বরাদ্দও খতিয়ে দেখা হবে।সাংবাদিকদের বেতন-বোনাস নিয়ে স্বপন বলেন, ওয়েজবোর্ড তৈরি ও কার্যকর করার ক্ষমতা শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের। তথ্যমন্ত্রণালয়ের এ বিষয়ে সরাসরি ক্ষমতা নেই। তবে সাংবাদিকদের জীবনমান, বেতন কাঠামো ও পেশাগত নিরাপত্তা পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব। আমরা শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ওয়েজবোর্ডকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে কাজ করব। মন্ত্রী খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষি প্রধান অর্থনীতিতে কৃষকের জমিতে পানি পৌঁছানো না গেলে উৎপাদন বাড়ানো সম্ভব নয়। আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। আজ সারাদেশে খাল খননের কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঠিকভাবে খাল খনন করলে উৎপাদন বৃদ্ধি হবে এবং কৃষকের জীবনমানও উন্নত হবে। বরিশাল শহরের জলাবদ্ধতা নিয়ে মন্ত্রী বলেন, ভুক্তভোগী হিসেবে আমি বিষয়টি জানি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় ছাড়া সরাসরি কিছু বলা সম্ভব নয়। স্থানীয় সরকারকে এ বিষয়ে মনোযোগী হতে হবে। সভায় তিনি আরও বলেন, সরকারি উদ্যোগ ও প্রকল্প গ্রহণে জনগণের চাহিদা ও সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তথ্যের গুণগত মান ও জনগণকে সঠিক তথ্য পৌঁছানোর মাধ্যমে বরিশাল বেতার কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।




Archives
Image
বরিশালে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ, লঞ্চ স্টাফদের মারধরের শিকার যাত্রীরা
Image
সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
Image
বরিশালবাসীকে রহমাতুল্লাহ্’র ঈদুল ফিতরের শুভেচ্ছা
Image
বরিশালে অসহায় মানুষদের মধ্যে আফরোজা খানম নাসরিনের খাদ্য সহায়তা
Image
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বরিশাল সিটি কর্পোরেশনের ১৩৭৮ পরিচ্ছন্নতাকর্মী