Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠি নলছিটি উপজেলা প্রশাসনের ব্যানারে “স্বাধীনতা” বানান-ই ভুল 
Sunday March 26, 2023 , 8:31 pm
Print this E-mail this

বিষয়টা আমি জানি না, আমাকে কেউ অবগত করেনি-ইউএনও জান্নাত আর নাহিদ

ঝালকাঠি নলছিটি উপজেলা প্রশাসনের ব্যানারে “স্বাধীনতা” বানান-ই ভুল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অভিবাদন মঞ্চের ব্যানারের স্বাধীনতা বানানেই ভুল করেছে কর্তৃপক্ষ। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে বিষয়টি সবার দৃষ্টি কাড়ে। কর্তৃপক্ষের এহেন উদাসিনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে উপস্থিত বিভিন্ন পেশার প্রতিনিধিগন। অনুষ্ঠানে উপস্থিত এইচ এম সিজার বলেন, প্রশাসন কতটা উদাসিন হলে এরকম একটি বানান ভুল হতে পারে সেটাও আবার মঞ্চের সামনে টানানো মূল ব্যানারটাই। আসলে খুবই দুঃখজনক, আমরা এরকমটা আশা করিনি। এ ব্যাপারে তাদের আরও সতর্ক হওয়া উচিত। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট সহকারি রাজিব চক্রবর্তী বলেন, আসলে এটা ডেকরেটর মালিকের ভুল। অভিবাদন মঞ্চ তৈরি করার দায়িত্বে কে ছিলেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সবাই মিলেই তৈরি করেছি। এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আর নাহিদ জানান, আসলে বিষয়টা আমি জানি না, আমাকে এ ব্যাপারে কেউ আগে অবগত করেনি।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার